একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার ফাঁসির রায় বহাল রাখেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
একাত্তরে হত্যা,গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ২০১৩ সালের ১লা অক্টোবর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৩, ৫, ৬ এবং ৮ নম্বর অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনালে সাকাকে ফাঁসির আদেশ দেয়া হয়। এই অভিযোগগুলোতেই আপিল বিভাগে তার ফাঁসির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
২০১০ সালের ২৬ জুন হরতালের আগের রাতে রাজধানীর মগবাজার এলাকায় গাড়ি ভাংচুর ও গাড়ি পোড়ানোর অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় একই বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রত্যুষে গ্রেফতার করা হয় তাকে।
১৯ ডিসেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় সাকা চৌধুরীকে। পরে ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর বিচার শেষে ২০১৩ সালের ১ অক্টোবর বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। এতে তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ২৩টি অভিযোগের মধ্যে নয়টি (২ থেকে ৮ এবং ১৭ ও ১৮ নম্বর অভিযোগ) সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বাকি ১৪টি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।
রায়ে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের মোট চারটি অভিযোগে পৃথকভাবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ এ র্পযন্ত মানবতাবরিোধী অপরাধরে চারটি মামলার রায় ঘোষণা করছেনে। আপলিে মৃত্যুদ-রে চূড়ান্ত রায় ঘোষতি হওয়ায় জামায়াতরে সহকারী সক্রেটোরি জনোরলে আবদুল কাদরে মোল্লা ও কামারুজ্জামানরে মৃত্যুদ- র্কাযকর করা হয়ছে।
মৃত্যুদ-রে রায় ঘোষতি হয়ছেে জামায়াতরে সক্রেটোরি জনোরলে আলী আহসান মোহাম্মদ মুজাহদিরে বরিুদ্ধ।ে তবে ওই মামলায় র্পূণাঙ্গ রায় এখনও প্রকাশতি হয়ন।ি আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনালরে রায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতরে নায়বেে আমীর দলোওয়ার হোসাইন সাঈদীর সাজা কময়িে তাকে আমৃত্যু কারাদ- দনে আপলি বভিাগ। ট্রাইব্যুনালরে রায়ে সাজাপ্রাপ্ত জামায়াতরে সাবকে আমীর গোলাম আযম ও সাবকে বএিনপি নতো আবদুল আলীম মৃত্যুবরণ করায় তাদরে আপলিরে র্কাযকারতিা শষে হয়ে যায়।
বিশেষ প্রতিনিধি,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


