ধর্মীয় উৎসবে পশুবলি নিষিদ্ধ করেছে নেপালের মন্দির কর্তৃপক্ষ। আসন্ন গাধিমাই উৎসবকে সামনে রেখে কর্তৃপক্ষ ২৮ জুলাই মঙ্গলবার পশুবলি নিষিদ্ধ করে এক ঘোষণা দেয়। উৎসবে পশু নিয়ে আসতেও নিষেধ করে দেয়া হয়েছে।
নেপালে প্রতি পাঁচ বছর অন্তর ৩০০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে গাধিমাই উৎসব। এটি বিশ্বের অন্যতম একটি বৃহৎ পশুবলির উৎসব বলে স্বীকৃত।


