বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাকা চৌধুরীর দ্রুত ফাঁসি চান শাহজাহান

images৭৭৭মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

২৯ জুলাই বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। বলেন, একাত্তরের মানবতাবিরোধী মামলার আপিলের রায়ে গণহত্যাকারীর বিচার হয়েছে। এই রায় দ্রুত কার্যকর করার আহবান জানাচ্ছি।

সাকা চৌধুরীর হাসির সঙ্গে ১৯৭১ সালের জানোয়ারদের হাসির মিল খুঁজে পাওয়া যায় মন্তব্য করে মন্ত্রী বলেন, সাকা চৌধুরী একজন কুরুচিসম্পন্ন জঘন্য মানুষ। এই রায় কার্যকর হলে জাতি কলঙ্কমুক্ত হবে।

বিশেষ আদালতে খালেদা জিয়ার বিচার করার দাবি জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, খালেদা জিয়াও গণহত্যাকারীদের নায়িকা। যিনি মানুষ খুন করে গণতন্ত্র হত্যা করতে চান তার বিরুদ্ধে জনগণ রয়েছে।

আরও পড়ুন