বুধবার ৪ নভেম্বর ২০২৬

১১ নারী হত্যায় ৬৯৭ বছর কারাদণ্ড!

1415253636মেক্সিকোতে ১১ জন নারীকে হত্যার দায়ে ৫ ব্যক্তিকে ৬৯৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। টেক্সাস সীমান্তবর্তী শহর সিউদাদ হুয়ারেজে হত্যাকাণ্ডটি ঘটেছিল।

মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের প্রসিকিউটর অফিস এই রায়ে সন্তোষ প্রকাশ করে একে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। তাদের মতে, এর ফলে মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো।

১৯৯৩ সালে সিউদাদ হুয়ারেজে প্রায় ১০০ নারীকে হত্যা করা হয়। এরপর ২০০৪ ও ২০০৫ সালে একই পদ্ধতির শিকার হন আরো বেশ কয়েকজন নারী। ধারণা করা হচ্ছে, এসব নারীকে পাচারের চেষ্টা করা হয় এবং তাতে সফল না হওয়ায় হত্যা করা হয়।

২০১২ সালে হুয়ারেজ ভ্যালিতে বেশকিছু কঙ্কাল উদ্ধারের পর হত্যাকাণ্ডের ঘটনাটি নজরে আসে। তার পরিপ্রেক্ষিতে করা মামলাতেই এবার অভিযুক্তদের বিরুদ্ধে রায় প্রদান করা হলো। এসব নারীদের ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে হত্যা করা হয়েছিল। এনবি

আরও পড়ুন