বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঋণ বাড়ানোর লক্ষ্য মুদ্রানীতিতে

monetary-বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে ঋণ যোগানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।  বৃহস্পতিবার ৩০ জুলাই সকাল ১১ টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ মুদ্রানীতি ঘোষণা করেন।

ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধেরজন্য বেসরকারি খাতের ঋণ যোগানের লক্ষ্যমাত্রা ১ দশমিক
৪ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৭ শতাংশ।

নতুন মুদ্রানীতিতে আরও বলা হয়েছে, রিজার্ভ মুদ্রার যোগানের প্রবৃদ্ধি ১৪ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দেশে-বিদেশে বিনিয়োগ কার্যক্রম জোরদার হওয়ার ফলে ব্যাংকিং খাতের নীট বৈদেশিক সম্পদের প্রবৃদ্ধি আগের অর্থবছরের চেয়ে মন্থর হয়ে ৫ দশমিক ২ শতাংশে দাঁড়াবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন