বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিছানায় মৌসুমী: সেলফি দিয়ে আলোচনায় ওমর সানি

Mousumi-omar-newsworldbdচিত্র নায়িকা মৌসুমীর বিছানায় ঘুমে থাকা সেলফি তুলে তা ফেসবুকে প্রকাশ করেছেন তারই স্বামী ও প্রাক্তন নায়ক ওমর সানি।

পরিচয়টা হয়েছিল ‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে। সেই সময়ে তাদের মধ্যে ভালো লাগাটা তৈরি হয়। এরপরই তাদের সুখের ট্রেনের যাত্রা যা আজও অমলিন। এমনই এক চিত্র পাওয়া গেল সোশ্যাল মিডিয়াতে। ওমর সানি নিজেদের সুখের দাম্পত্য জীবনের সেলফি দিলেন ফেসবুকে। এই সেলফি দিয়ে ওমর সানি লিখেছেন, ‌’আমি পশুতো নই!’

মুঠোফোনে এক হাত ওমর সানি, বিছানায় মৌসুমী। তাদের দুই সন্তান ফারদিন ও মেয়ে ফাইজা অবশ্য ছবিতে ন্ই। এক নিটোল সুখী পরিবারের ন্যাচারাল ছবি।

বুধবার রাতে ওমর সানি এই ছবিটি তার টাইমলাইনে প্রকাশ করেন।

সুখময় দাম্পত্য জীবনের দেড় যুগের বেশি সময় (প্রায় ২০ বছর) পূর্ণ করেছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী।

ওমর সানি-মৌসুমী প্রয়াত পরিচালক দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর তারা একসঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেন, যার বেশির ভাগই হিট, সুপার হিট। এসব ছবির মধ্যে ‘শান্তি চাই’, ‘প্রথম প্রেম’, ‘গরিবের রানী’, ‘আত্মঅহংকার’, ‘তুমি সুন্দর’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘রূপসী রাজকন্যা’, ‘রঙিন রংবাজ’, ‘শয়তান মানুষ’, ‘মোনাফেক’, ‘গোলাগুলি’, ‘প্রিয় তুমি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘পাপের শাস্তি’, ‘সুখের স্বর্গ’, ‘ঘাত-প্রতিঘাত’, ‘মিথ্যার অহংকার’, ‘ক্ষুধা’, ‘হারানো প্রেম’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘কালনাগিনীর প্রেম’ ইত্যাদি উল্লেখযোগ্য।

মৌসুমী-ওমর সানি দুজনেরই চলচ্চিত্রের বয়স ২১ বছর। দীর্ঘ জীবনে তারা দুজনই চলচ্চিত্রশিল্পকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন। বলেছেন, যত দিন বাঁচবেন, তত দিন শিল্পের সেবা করে যাবেন।

আরও পড়ুন