বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা টেস্ট: দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

Mirpur-testঘুর্ণিঝড় কোমেন কেড়ে নিল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। কোমেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে সকাল থেকেই ত্রিপলে ঢাকা ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট। সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছেই। একনাগাড়ে বৃষ্টি চলার কারণে মাঠ পর্যবেক্ষণ করারও সুযোগ নেই। এমতাবস্থায় আর শুরু করার সম্ভাবনা নেই বলে ম্যাচ রেফারি ক্রিস ব্রড দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।

বেলা ১২টার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার পল রেইফেল ও রিচার্ড কেটেলবরো।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড প্রায় পুরোটাই কাভার দিয়ে ঢাকা রয়েছে।

সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল হোটেল থেকেই বের হয়নি। বৃষ্টির বাধা না থাকলে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। তিনশ’ রানে পৌঁছাতে ১৩ রানে অপরাজিত নাসির হোসেনের দিকে তাকিয়ে আছে স্বাগতিকরা।

এর আগে চট্টগ্রামে ড্র হওয়া প্রথম টেস্টের শেষ দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়।

আরও পড়ুন