কুষ্টিয়া-খুলনা মহাসড়কের জোড়হাট ফুলতলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালকসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ১০ জন।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম ইসলাম (৫০)। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপায় এলাকায়। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে খুলনা যাওয়া পথে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ দুই জন নিহত হন। আহত হন আরো অন্তত ১০ জন।
আহতদের কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আলী সাজ্জাদ জানান, ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধারের কাজ করেছে।


