দীর্ঘ ৪২ দিন গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শেষে ০২ আগস্ট রোববার খুলছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিন থেকে নিয়মিত সব বিভাগের ক্লাস শুরু হবে। গত বুধবারই অফিস কার্যক্রম শুরু হয়েছে।
তথ্যটি জানা গেছে শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে।
গত ২১ জুন বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং ১৫ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমুহে ছুটি শুরু হয়।


