সাগরে ভেসে যাওয়া ভোলার চর ফ্যাশনের চরপাতিলা শরিফপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার দুপুরে জোয়ারের পানি লোকালয়ে ঢুকতে শুরু করলে ওই বিদ্যালয় ছুটি দেওয়া হয়। এই সময় ছাত্ররা বাড়ি ফেরার পথে আটকা পড়ে জোয়ারের পানিতে। কজন ভেসে যায় উত্তাল জোয়ারে। কোস্টগার্ড তাদের উদ্ধার করে প্রথমে কুকরি-মুরকি ইউনিয়নের গণস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাদের নেয়া হয় চরফ্যাশনের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে।


