বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফ্রান্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

ফারুক নওয়াজ, প্যারিস থেকে।

ফ্রান্স প্রবাসী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একটি সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ৩১ জুলাই শুক্রবার প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত গার দু নর্দে এক মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় ফ্রান্সে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা একত্রিত হয়ে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ ফ্রান্স’ এর আহ্বায়ক কমিটি গঠন করেন।

সভায় সর্বসম্মতিক্রমে শহীদ উল্লাহ নিজামীকে আহ্বায়ক এবং রুহুল আজম মোহাম্মদ মোদাচ্ছেরকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন: শহীদ উল্লাহ নিজামী- আহ্বায়ক, নুরুল আফছার চোধুরী বাবর- যুগ্ন আহবায়ক, রুহুল আজম মোহাম্মদ মোদাচ্ছের- সদস্য সচিব, মোহাম্মদ আওরঙ্গজেব সহ-সদস্য সচিব এবং সদস্যরা যথাক্রমে: আশরাফুল আলম মোজাদ্দেদ, করিম রিয়াজ ওমর, মিসেস শিল্পী দে, মোহাম্মদ আসিফুর রহমান, চিত্ত লাল দাশ, রূপন বড়ুয়া, শাহনেওয়াজ রশীদ রানা।

প্রবাসে ব্যস্ত জীবনের মধ্যে থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কমিটি গঠন করে নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন পরিষদের সদস্যরা। উক্ত আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানানো হয়।

এসময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান বৃহত্তর চট্টগ্রাম পরিষদ, ফ্রান্সের সভাপতি শাহনেওয়াজ রশীদ রানা ও সাধারণ সম্পাদক মিটু কুমার বড়ুয়া এবং সহ সভাপতি আমির খান।

ইউরোপ ব্যুরো চিফ, প্যারিস
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন