বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ফিরেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং জ. ই. মামুন। মঞ্জুরুল আহসান বুলবুল এডিটর ইন চিফ এবং জ ই মামুন চিফ এক্সিকিউটিভ এডিটর হিসেবে দায়িত্ব পালন করবেন।
০২ আগস্ট রোববার আনুষ্ঠানিকভাবে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান তাদের কর্মস্থলে বরণ করে নেন। এটিএন বাংলার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে মঞ্জুরুল আহসান বুলবুল ও জ. ই. মামুন আগেও এটিএন বাংলার বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


