বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাসহ পরিবারের নামের ভুয়া ফেসবুক আইডি বন্ধের নির্দেশ

আওয়ামী লীগের ফেসবুক পেইজে এক `বিশেষ ঘোষণা’য় বলা হয়েছে: যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যদের নামে ফেসবুক পেজ খুলেছেন, তাদের তা বন্ধের অনুরোধ জানানো হচ্ছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির কোনো ফেইসবুক পেজ নেই। যদিও এই নামগুলো নিয়ে বেশ কিছু পেজ কে বা কারা খুলেছেন।

তবে প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফায়েড ফেসবুক পেইজ রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি তাতে স্ট্যাটাস দিয়ে থাকেন।

এছাড়া আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিভিন্ন সময়ে দলীয় অবস্থান বা তথ্য প্রকাশ করা হয়।

সেখানে শনিবার রাতে `বিশেষ ঘোষণা’য় বলা হয়, “কিছু কিছু ফেসবুক পেজ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে নানাবিধ বিভ্রান্তিমূলক আপডেট ও খবর প্রকাশ করছে।”

ওই পেজগুলো শেখ হাসিনা, শেখ রেহানা, পুতুল এবং ববি পরিচালনা করেন না বলেও ঘোষণায় জাননো হয়।
“অনেক পেইজের বিবরণে আবার অ্যাডমিনরা লিখছেন ‘এই পেইজ অফিসিয়াল’ কিংবা তাদের ‘তত্ত্বাবধায়নে পরিচালিত’; এই তথ্য সম্পূর্ণ বানোয়াট।

“তাই এই সকল পেইজের অ্যাডমিনদের বিনীত অনুরোধ করা হচ্ছে, পেইজগুলো ‘Unpublished’ করার জন্য”

ভুয়া ফেসবুক আইডি ও পেজের মধ্যে রয়েছে:

Saima wazed Putul – সায়মা ওয়াজেদ পুতুল
Link: https://www.facebook.com/Saima.Wazed.Putul.2013

Sheikh Hasina – শেখ হাসিনা
Link: https://www.facebook.com/Joy.Banglaaa
Link: https://www.facebook.com/pages/Sheikh-Hasina/109412772417598

Sheikh Rehana- শেখ রেহানা
Link: https://www.facebook.com/pages/Sheikh-Rehana/613977472007738
Link: https://www.facebook.com/pages/Sheikh-Rehana/272307469617552

Bongobondhu Sheikh Mujibur Rahman
Link: https://www.facebook.com/bongobondhu

Radwan Mujib Siddiq Bobby
Link: https://www.facebook.com/rmsiddiqbobby

Bangladesh Awami League – বাংলাদেশ আওয়ামী লীগ
Link: https://www.facebook.com/Bangladesh.Awami.League.JoyBangla

Bangladesh Awami League
Link: https://www.facebook.com/awamileague.bd

 

আরও পড়ুন