বুধবার ৪ নভেম্বর ২০২৬

খুলনায় ওসির বিরুদ্ধে মামলা

khulna_oc_mamla_392658167অবসরপ্রাপ্ত এক প্রবীণ আনসার সদস্যকে শারীরিক নির্যাতনের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত এ মামলার তদন্তে নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আদালত কর্মকর্তারা বলেন, খুলনার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা এক গ্রামে হত্যা মামলার তদন্তে গেলে সেখানে উপস্থিত অবসরপ্রাপ্ত এক আনসার সদস্য কোনো নিরাপদ লোক যেন হয়রানির শিকার না হন এই আহ্বান জানান। এতে তদন্তে হস্তক্ষেপ হয়েছে বলে ওসি মনিরুজ্জামান মোল্লা ওই ব্যক্তিকে বেদম প্রহার করেন ।

হত্যা মামলা তদন্তে ওসি তেতুঁলতলা গ্রামে গেলে অন্যান্য প্রবীণ গ্রামবাসীর মতো অবসরপ্রাপ্ত আনসার সদস্য বাবুল হাওলাদার সেখানে হাজির হন। নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয়- বাবুল হাওলাদারের এই আহবানের জন্য ওসি মনিরুজ্জামান মোল্লা তাকে প্রহার করেন।

বাবুল হাওলাদের পক্ষের আইনজীবী সাংবাদিকদের একথা জানান।

আজ খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল হাওলাদার ওসি’র বিরুদ্ধে মামলা দায়ের করেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা এ ঘটনার বিচার দাবি করেছেন।
আদালত মামলা তদন্তের জন্য বষিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

তবে ওসি মনিরুজ্জামান মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, বাবুল হওলাদার এক অপরাধীকে ছেড়ে দেয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছিলেন।

আরও পড়ুন