দীর্ঘ ৩৫ দিনের সফর শেষে স্বদেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। ৩ আগস্ট সোমবার রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের নিয়ে উড়াল দেয় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইট।
সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টায় প্রোটিয়াদের ঢাকা ছাড়ার কথা থাকলেও টেস্ট সিরিজের শেষ ম্যাচ সোমবার সকালেই নিষ্পত্তি (ড্র) হয়ে যাওয়ায় একদিন আগেই ফিরতি ফ্লাইট ধরলো তারা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত ৩০ জুন ঢাকায় আসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।


