বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওয়াসিম আকরামের গাড়িতে গুলি: অল্পের জন্য রক্ষা

wasimপাকিস্তানের সর্বকালের সেরা বোলার ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। অল্পে জন্য আকরাম অবশ্য বেঁচে গেছেন।

বুধবার বিকেলে করাচির কারসাজ এলাকায় প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

আকরাম জানিয়েছেন, বিকেলে ন্যাশনাল স্টেডিয়ামে একটি  বোলিং ক্যাম্পে যাচ্ছিলেন তিনি। কারসাজ এলাকায় তার গাড়িতে পিছন থেকে ধাক্কা দেয় আর একটি গাড়ি। এর পর সেই গাড়ি থেকে তার মালিক এবং রক্ষীরা নেমে এসে আকরামকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাচক্রে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আক্রমের গায়ে না লেগে তার গাড়ির চাকায় গিয়ে লাগে। তবে, তাকে প্রাণনাশের কোনও হুমকি দেওয়া হয়নি বলে দাবি ওই ক্রিকেটারের। ওই গাড়িটির নম্বর পুলিশকে জানিয়েছেন তিনি। আকরামের দাবি, ওই গাড়িটিকে দেখে তার সরকারি গাড়ি বলেই মনে হয়েছে।

পুলিশের ডিআইজি (পূর্ব) মুনির শেখ জানিয়েছেন, আক্রমের করা অভিযোগের ভিত্তিতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

আকরামের গাড়িতে গুলি চালানোর ঘটনাটির সঙ্গে অবশ্য কোনো সন্ত্রাসী হামলার যোগসূত্র পাওয়া যায়নি।

করাচির জাতীয় স্টেডিয়ামে বোলারদের ক্যাম্প চলছে। সেখানেই যাওয়ার জন্য বেরিয়েছিলেন আকরাম। এ সময় পথে একটি গাড়ির সঙ্গে তাঁর গাড়ি ধাক্কা লাগে। এই ঘটনার পর আকরাম এক্সপ্রেস নিউজ চ্যানেলকে বলেছেন, তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো ব্যক্তিটি একজন ‘কর্মকর্তা’ ছিলেন। সেই কর্মকর্তা কোথায় চাকরি করেন, তা অবশ্য আকরাম বলেননি। পাকিস্তানের পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, চলতি পথে দুই গাড়ির মধ্যে ঝামেলা বাঁধার নৈমিত্তিক ঘটনার মতোই এটি। কথা-কাটাকাটি থেকেই বিষয়টি এত দূর গড়িয়েছে।

আকরামও বলেছেন, পাকিস্তানে কেউ তাঁকে এর আগে কোনো হুমকি দেয়নি। তবে তাঁর দাবি, ধাক্কাটি ইচ্ছাকৃত, ‘একটা গাড়ি আমার গাড়িকে ধাক্কা দেয়। আমি তখন ওই গাড়িটা থামাই। একটা লোক গাড়ি থেকে বের হয়ে এসে আমার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ওই ব্যক্তিটি অবশ্যই একজন কর্মকর্তা ছিলেন। আমি ওই গাড়ির নম্বর টুকে নিয়ে পুলিশকে দিয়েছি।’
সংবাদমাধ্যমের খবরগুলো জানিয়েছে, গুলি আকরামকে লক্ষ্য করে চালানো হয়নি, বরং গাড়িই ছিল লক্ষ্য।

ইন্টারন্যাশনাল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন