বুধবার ৪ নভেম্বর ২০২৬

দাউদ ইব্রাহিমের বোন সোনাক্ষী

sonakshi-sinha-উপমহাদেশের মাফিয়া ডনের শিরোপা পাওয়া দাউদ ইব্রাহিমের বোন বলিউডের লাস্যময়ী নায়িকা সোনাক্ষী! চমকে ওঠার কিছু নেই। দাউদ ইব্রাহিমকে নিয়ে তৈরি হতে যাওয়া নতুন সিনেমা ‘হাসিনা’য় সোনাক্ষী এতে অভিনয় করবেন।

সিনেমার পর্দায় মাফিয়া সর্দারের সঙ্গে দেখা যাবে ‘দাবাং’ কন্যাকে। সোনাক্ষীর চরিত্রটি তার বোনের। এর আগে আরেকটি সিনেমায় তাকে দেখা গিয়েছিল দাউদের প্রেমিকা চরিত্রে।

‘শুটআউট এ্যাট লোখগুওয়ালা’খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়ার পরবর্তী ছবি ‘হাসিনা’য় নারী ডনের ভূমিকায় অভিনয় করছেন সোনাক্ষী।

‘হাসিনা’ মূলত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের বায়োপিক।

দাউদের দুই বোন— হাসিনা ও সাঈদা পারকার। এর মধ্যে হাসিনা ছিলেন ‘আন্ডারওয়ার্ল্ড কুইন’। মুম্বাইয়ের নাগপাড়ায় তার আধিপত্য তৈরি করেছিলেন। ২০১৪ সালে হাসিনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হেড কনস্টেবল মুহাম্মদ ইব্রাহিমের ১২ সন্তানের মধ্যে সপ্তম হাসিনা কীভাবে এই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন, সেটাই এই ছবির বিষয়। সঙ্গে থাকবে তার প্রেমকাহিনী। অপরাধ জগতের এ বাসিন্দা হঠাৎ করেই ২৮ বছর বয়সে প্রেমে পড়েন।

সোনাক্ষী এর আগে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’য়ে দাউদ ইব্রাহিমের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন। নতুন সিনেমা ‘হাসিনা’র শুটিং শুরু হবে ২০১৬ সালে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন