বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত থেকে পাওয়া ছিটমহলে বিদ্যুৎ ৩ মাসের মধ্যে

enclavesভারত থেকে পাওয় ছিটমহলগুলোতে আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিদ্যুতের লাইন না যাওয়া পর্যন্ত তাদের জন্য সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ছিটমহলবাসীর জন্য উন্নয়ন প্রকল্প হাতে নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ছিটমহলের নাগরিকদের জন্য রাস্তাঘাট, স্কুল, কমিউনিটি হাসপাতাল, উপাসনালয়, বিদ্যুৎ ও পানির মতো মৌলিক চাহিদা পূরণে সরকার কার্যকর ব্যবস্থা নেবে। আগামী ৩ মাসের মধ্যে ছিটমহলে বিদ্যুতের লাইন লাগানোর কাজ শুরু হবে বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

মুস্তফা কামাল বলেন, যতদিন স্থায়ীভাবে বিদ্যুৎ না যায় এ সময়ে সোলার সিস্টেমের মাধ্যমে প্রধানমন্ত্রী তাদের মাঝে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন