ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড এর শেয়ারহোল্ডারদের ১২তম অতিরিক্ত সাধারণ সভা ৬ আগস্ট ২০১৫ তারিখে পলওয়েল কনভেনশন সেন্টার, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ইউনাইটেড এয়ারওয়েজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এর উপস্থিতিতে অতিরিক্ত সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন বৃদ্ধি এবং ইউনাইটেড এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেন সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ।
ইউনাইটেড এয়ারওয়েজের কর্ম পরিকল্পনার উপর বিনিয়োগকারীগণ পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। সভায় উপস্থিত বিনিয়োগকারীগণ সফলভাবে নবম বছরে পদার্পণ করায় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পরিষদসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


