বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধু-শেখ হাসিনাকে ফেসবুকে কটুক্তি: জাবি শিক্ষার্থী আটক

JU-Arrested-photo-1438793525বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করে প্রশাসনের জিম্মায় দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার ৫ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে তাঁকে আটক করা হয়।

আটক শিক্ষার্থীর নাম সামছুল আলম (২৩)। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র। তার বাড়ি পাবনার আতাইকুলা থানাধীন শ্রীকোন গ্রামে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আটক শিক্ষার্থী সামছুল গত কয়েক দিন ধরে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে লেখালেখি করে আসছিলেন। কটূক্তির বিষয়টি বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাকে বটতলা থেকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক বলেন, আটক শিক্ষার্থীকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন