বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাকিব হত্যা: ৩ দিনের রিমান্ডে বিউটি বেগম

86499_f1খুলনায় শিশু রাকিবকে পৈশাচিকভাবে হত্যা মামলায় বিউটি বেগমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার এই রিমান্ড মঞ্জুর করা হয়। পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষাপটে বিউটিকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।

গত সোমবার রাতে খুলনার টুটপাড়া এলাকার একটি গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ১২ বছরের রাকিবকে। নিহত রাকিবের বাবা নুরুল আলম মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার তিন আসামি হলেন- গ্যারেজ মালিক শরীফ (৩৫), তার দূর সম্পর্কের চাচা মিন্টু মিয়া (৪০), এবং শরীফের মা বিউটি বেগম (৫৫)।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন