ঢাকার রমনা থানা এলাকার মগবাজারের মীরেরবাগ এলাকায় এক গৃহবধূ (২৬) গণধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জানান, ওই গৃহবধূ মিরেরটেক এলাকার টিনশেড দোতলার বাসায় একা থাকতেন। বাসার নিচে রিকশা গ্যারেজ রয়েছে। ওই গৃহবধূ বিভিন্ন মেসে রান্নার কাজ করেন। রাতে একা থাকার সুযোগে স্থানীয় হাশেমসহ আরও দুইজন ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ শুক্রবার দুপুরে থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে হাশেমকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


