বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিটমহলের জমির রেকর্ড-দলিল নিয়ে কোচবিহারে বৈঠক সোমবার

Document_enclave_Lalmonirhatভারত থেকে পাওয়া সবচেয়ে বড় ছিটমহল কুড়িগ্রামের দাশিয়ারছড়ার জমির রেকর্ড ও কাগজপত্রগুলো পাওয়ার জন্য ১০ আগস্ট কোচবিচারের জেলা প্রশাসনের সঙ্গে কুড়িগ্রামের জেলা প্রশাসনের বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় ভূখণ্ড হওয়ায় এই এলাকার জমির রেকর্ড ও জলিলসহ অন্যান্য সবকিছুই হতো ভারতে। তাই এখন রেকর্ডপত্র সহ দলিলাদি পেতে দুশ্চিন্তায় রয়েছেন দাশিয়ারছড়ার অনেকেই।

দীর্ঘ দিন ধরে রেজিষ্ট্রি ছাড়াই সাদা কাগজ ও ষ্টামের মাধ্যমে কেনা বেচা করায় সৃষ্টি হয়েছে নানা জটিলতা। জমির মূল দলিল ও রেকর্ড পত্র ভারতে থাকায় এসব দলিল পত্র পাওয়া নিয়েও দূচিন্তায় কাটছে তাদের।

বাংলাদেশের অভ্যান্তরে ভারতে সদ্য বিলুপ্ত ১১১ টি ছিটমহলের মধ্যে কুড়িগ্রামের দাশিয়ার ছড়া সর্ববৃহৎ। এখানে জমির পরিমান ১ হাজার ৯ শত ৪৩ একর। সদ্য জনগণনায় লোক সংখ্যা ৭ হাজার ৬৯ জন।

২০০৫ সাল পর্যন্ত ছিটমহল বাসী ভারতের দিন হাটায় ভূমি রেজিষ্টির মাধ্যমে কেনা-বেচা করেছেন। কিন্তু সিমান্তে কাটাতারে বেড়া ও বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী) দের বাধার কারণে দীর্ঘ ১০ বছর ধরে ছিটমহল বাসী মূলভূখন্ড ভারতে যেতে পারেনি। ফলে বন্ধ থাকে জমি রেজিষ্ট্রির কাজ। এর পর তারা বিকল্প পদ্ধতি হিসাবে স্ট্যাম্প ও মুচলেকার মাধ্যমে কিছু জমি স্থানীয় ভাবে বেচা কেনা করেন।

কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আখতার হোসেন আজাদ বলেন, ছিটমহলগুলো ভারতের অংশে থাকায় সি,এস রেকর্ডগুলো তাদের হাতে। আগামী ১০ আগষ্ট ভারতের কোচবিহারের ডিএম-এর সাথে আমাদের ৪ জেলার জেলা প্রশাসকদের বৈঠক হওয়ার সম্ভবনা রয়েছে। ঐ বৈঠকে উভয় দেশের সি,এস রেকর্ড গুলো বিনিময় হবে। এসব সি,এস রেকর্ড হাতে আসলেই অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন