বুধবার ৪ নভেম্বর ২০২৬

তারেক রহমান একের বেশি পাসপোর্ট নেননি

tarique-rahmanবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একাধিক পাসপোর্ট ধারণ করেননি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার আগেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করা হয়েছিলো বলে হাইকোর্টকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিবেদনগুলো রেকর্ডে নিয়ে তারেক রহমানের ব্যাপারে আগের জারি করা রুল শুনানির জন্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

গত ২৩শে জুন এক আদেশে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছিল হাইকোর্ট। গত ৫ই আগস্ট প্রতিবেদন দাখিল করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ। তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে গত ৭ই জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট পলাতক অবস্থায় তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। একইসঙ্গে রুলও জারি করে।

আরও পড়ুন