এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর দেশের বাইরের পাঁচটি কেন্দ্রে পাসের হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ। বিদেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩৬ জন শিক্ষার্থী এবার অংশ নেন।
এদের মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছেন ২১২ জন। অকৃতকার্য হয়েছেন ২৪ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।
রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
এবার পাসের ৬৯ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৮৯৪ জন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


