২০১৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৫০ শতাংশের নিচে পাস করেছে এমন কলেজের সংখ্যা ১ হাজার ৫৯টি। এর মধ্যে ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ৯৪২টি, মাদরাসা শিক্ষাবোর্ডে ৬৪টি ও কারিগরি শিক্ষাবোর্ডে ৫৩টি প্রতিষ্ঠান রয়েছে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১ হাজার ১৩৩টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এর মধ্যে সর্বোচ্চ মাদরাসা বোর্ডে ৮৩৮টি ও কারিগরি বোর্ডে ১৮৩টি। আটটি সাধারণ বোর্ডে ১১২টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এর মধ্যে ঢাকা বোর্ডে ৩৩, রাজশাহী ২৬, কুমিল্লা ৬, যশোর ৩, চট্টগ্রাম ৪, বরিশাল ৫, সিলেট ১৩ ও দিনাজপুর বোর্ডে ২২টি প্রতিষ্ঠান রয়েছে।
শূন্য পাস করা ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ যশোর বোর্ডে ১৩টি। এছাড়া ঢাকা, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ৫টি করে, মাদরাসা বোর্ডে ২টি প্রতিষ্ঠান রয়েছে। তবে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও কারিগরি বোর্ডে শূন্য পাস করা কোনো প্রতিষ্ঠান নেই।
পঞ্চাশ শতাংশের নীচে পাস করা শিক্ষার্থী সর্বোচ্চ ঢাকা বোর্ডে ৩০৫টি। এছাড়া রাজশাহী ৩৭, কুমিল্লা ১০৩, যশোর ২৭৯, চট্টগ্রাম ৫৮, বরিশাল ৫০, সিলেট ২২, দিনাজপুর ৮৮, মাদরাসা ৬৪ ও কারিগরি বোর্ডে ৫৩টি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


