বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবীরা দুর্নীতির মামলা পরিচালনা করতে পারবেন এই মর্মে তাকে ৬ সপ্তাহের জন্য তাকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তাঁর আইনজীবীরা আদালতে হাজিরা থেকে অব্যহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গত ৩ আগস্ট খালেদা জিয়ার উপস্থিতিতে মামলার বাদীকে জেরা করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুন-অর রশিদকে ওইদিন জেরা শেষ হয়। তবে সাক্ষীকে মামলার অপর দুই আসামির পক্ষে জেরা বাকি আছে। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুনুর রশীদ।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


