বুধবার ৪ নভেম্বর ২০২৬

ববি হাজ্জাজকে ফের দলে নিলেন এরশাদ, দিলেন পদ

bobi-hajjazমেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়ে বহিষ্কার হওয়া ববি হাজ্জাজকে জাতীয় পার্টিতে ফিরিয়ে নিলেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রবিবার ৯ আগস্ট তাকে নিজের ‘বিশেষ উপদেষ্টা’ পদে পুনর্বহাল করেন।

এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে উত্তরের মেয়র প্রার্থী হওয়ায় বিশেষ উপদেষ্টার পদ থেকে অব্যহতি দেন এরশাদ। একপর্যায়ে তিনি নিজেই মেয়রপ্রার্থিতা প্রত্যাহার করে নেন। অব্যহতির পর জাতীয় পার্টির রাজনীতি থেকে দূরে থাকলেও বরাবরই পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন ববি হাজ্জাজ। শেষ পর্যন্ত তাকে একই পদে পুনর্বহাল করে জাতীয় পার্টিতে ফিরিয়ে নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের সময় নির্বাচন বর্জনের পর জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমইএইচে ভর্তি করানো হলে পার্টির চেয়ারম্যানের পক্ষে মুখপাত্র হিসেবে নির্বাচনের বিরুদ্ধে বিবৃতি দিয়ে আলোচনায় আসেন ববি হাজ্জাজ। তিনি বাংলাদেশের বিতর্কিত ধনী মুসা বিন শমসেরের ছেলে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন