৮৫৭ ওয়েবসাইট বন্ধের পরও চালু এবং শিশু পর্নোগ্রাফি বন্ধ বিষয়ে সুপ্রিম কোর্টের জিজ্ঞাসার জবাবে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রত্যেকের বেডরুমে উঁকি মারা সরকারের কাজ নয়, আর উচিতও নয়। পর্নোগ্রাফি বন্ধ করতে সরকার কী পদক্ষেপ করেছে এ দিন সে বিষয়ে শুনানি ছিল সোমবার।
সুপ্রিম কোর্টের প্রশ্নে কেন্দ্রের স্পষ্ট জবাব, শিশু পর্নোগ্রাফি বন্ধ করতে পদক্ষেপ করলেও সামগ্রিক পর্নের বিষয়ে তাদের করণীয় কিছু নেই। অ্যাটর্নি জেনারেল রোহতগি বলেন, “পর্ন বন্ধের বিষয়টি নিয়ে সমাজে বা সংসদে একটা বিতর্কের প্রয়োজন।”
রোহতগির এ দিনের মন্তব্যের অনেক আগেই পর্ন নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের অনেকেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন।
গত বছরে শিশু পর্নোগ্রাফি এবং অন্য পর্ন ওয়েবসাইটগুলি বন্ধের জন্য একটি জনস্বার্থ মামলা হয়। ওই মামলায় দাবি করা হয়েছিল পর্নোগ্রাফি দেখে যেনম যৌন ইচ্ছা প্রবল হয়, তেমনই নিয়ন্ত্রণ করার বা ক্ষমতা প্রদর্শনের ইচ্ছাও জাগে। তার ফলে ধর্ষণের শিকার হতে হয় মহিলাদের।
নয়াদিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


