বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মা’ হতে অর্ধশত প্রার্থী!

abc_grayson_nt_120711_wmainএকটি নবজাতককে দত্তক নিতে অর্ধশত নারী আবেদন জানিয়েছিলেন। কিন্তু নবজাতকটির মা হওযার সৌভাগ্য হয়েছে নিঃসন্তান হোসনে আরা বেগমের। ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ফেলে যাওয়া একটি অজ্ঞাত নবজাতকের ‘মা’‘ হওয়ার জন্য এই দীর্ঘ লাইন লাগে। অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিচার-বিবেচনা করে প্রবাসী এমদাদ উল্রার নিঃসন্তান স্ত্রী হোসনে আরা বেগমের কাছে হস্তান্তর করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সন্তান প্রসবের পর নবজাতককে হাসপাতালের পেছনে ফেলে পালিয়ে যায় কোনো এক মা। এরপর দত্তক নিতে অর্ধশতাধিক আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চাটিকে রবিবার বিকেলে পৌরসভার তুলাতলী গ্রামের প্রবাসী এমদাদ উল্যাহর নিঃসন্তান স্ত্রী হোসনেয়ারা বেগমের কাছে হস্তান্তর করে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন