বনানীতে সাকিবের রেস্তোরা “সাকিব’স ডাইন” এ ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের নিয়মিত যাওয়া আসা লেগেই আছে। বিভিন্ন সময়ে জাতীয় দলের ক্রিকেটাররা আড্ডা জমান সেখানে। বাদ যান না মিডিয়ার তারকারাও।
শনিবার রাতে সাকিবের রেস্তোরায় উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। মূল উদ্দেশ্য ছিল সাকিব’স ডাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা।
ছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নওশীন-হিল্লোল, দীপা খন্দকার, আফরিন সামিয়া, ফারজানা ইয়াসমিন মিতু । আরো ছিলেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী তিশা।
তারকাদের পাশাপাশি ছিলেন খেলোয়াড়রাও। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। সেই সাথে সাকিবস ডাইনের মালিক সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে শিশির আহমেদও উপস্থিত ছিলেন।
এছাড়াও এসেছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক।
সাকিবস ডাইনের আনুষ্ঠানিক উদ্বোধনের সাথে সাথে খাওয়া-দাওয়া এবং ছবিও তোলার মধ্য দিয়ে একসাথে আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করেন তারা।
পরে রেস্তোরায় তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবির ক্যাপশন ছিলো অনেকটা এরকম, ‘সাকিবের রেস্তোরায় সবাই একসাথে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


