বুধবার ৪ নভেম্বর ২০২৬

১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা

আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষা ১ নভেম্বর শুরু হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন