বুধবার ৪ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ান ফেলোশিপ অর্জন করলেন ইউজিসি চেয়ারম্যান

1438601167অস্ট্রেলিয়ান ফেলোশিপ অর্জন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ব্যবসা ও সামাজিক বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ ‘সার্টিফিকেট অব ফেলোশিপ’ প্রদান করে।

এদিকে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক মিস বারবারা উইকহ্যামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক ম্যাট পুসি এবং উচ্চশিক্ষা উইংয়ের তৌহিদুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইউজিসি সদস্য প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. ইউসুফ আলী মোল্লা এবং প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মো. খালেদ, জনসংযোগ শাখার অতিরিক্ত পরিচালক শামসুল আরেফিন এবং ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং কোলাবরেশন শাখার অতিরিক্ত পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।

সভায় ডিজিটাল লাইব্রেরি এবং গুণগত মানসম্পন্ন শিক্ষাসহ উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন