বুধবার ৪ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ: সুরঞ্জিত

88e02fadd43e4773c33c3a37a7716629_XLমন্ত্রীরা মানতে না চাইলেও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। “পুলিশ বাহিনী চাইলে আসামি ধরতে পারে না, এমন না। আমাদেরও ব্যর্থতা রয়েছে সেটা ভাবতে হবে। এমনটাই বলেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গত ছয় মাসে চার জন ব্লগার খুন হওয়ার পর হত্যাকারীদের ধরতে না পারার মধ্যে উল্টো লেখালেখিতে ‘সীমা লঙ্ঘন’ না করতে আইজিপির পরামর্শের সমালোচনাও করেছেন ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।

ব্লগার হত্যার পাশাপাশি কয়েকটি শিশু হত্যার ঘটনা সম্প্রতি ঘটেছে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ বলে বিএনপির দাবি। এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন-এটাও ঠিক, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছি।

আইজিপির সমালোচনা করে তিনি বলেন, “একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। আর পুলিশের আইজিপি সাহেব বললেন, ব্লগারদেরও উচিত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু লেখা ঠিক নয়। আনসারুল্লাহ বাংলা টিম হত্যার দায় স্বীকার করেছে, তাদের গ্রেপ্তার করেন।”

আরও পড়ুন