নারী ক্রিকেটারা ঘাম ঝরাচ্ছেন মিরপুর একাডেমীর জিমনেশিয়ামে। সোমবার (১০ আগস্ট) প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ ক্রিকেটারই যোগ দিয়েছিলেন জিম সেশনে। হেড কোচ চ্যাম্পিকা গামাগে ও ফিটনেস ট্রেনার জাহিদুল ইসলাম খোকনের অধীনে চলে এই জিম সেশন।
টাইগ্রেসদের প্রথম পর্বের ক্যাম্পে মূলত ফিটনেসকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিদিনই ইনডোর কিংবা জিমনেশিয়ামে হচ্ছে কঠোর অনুশীলন। এভাবে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এরপর ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। চূড়ান্ত স্কোয়াড নিয়ে দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হবে ১৯ আগস্ট।
সোমবার বিকেলে নারী ক্রিকেটারদের এচ্ছিক ব্যাটিং-বোলিং করার সুযোগ থাকলেও অনুশীলন করেননি দলের কোনো ক্রিকেটার। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে অনুশীলন করবে নারী ক্রিকেটাররা, বিকেলে হবে ব্যাট-বলের অনুশীলন। দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফর উপলক্ষে তৈরি হচ্ছেন টাইগ্রেসরা।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


