বুধবার ৪ নভেম্বর ২০২৬

নগরীর জলাবদ্ধতা দূর করা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে: নাছির

Ctg-ajm-nasir-21রাজনৈতিক অঙ্গীকার নিয়ে কাজ করার এবং সিটি কর্পোরেশনের সকল কাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বলেছেন চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা দূরীকরণ তার কাজের সর্বোচ্চ অগ্রাধীকারে কথাও।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চিটাগাং জার্নালিস্ট ফোরাম (সিজেএফডি) ঢাকার উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আ জ ম নাছির বলেন, ‘মেয়র হিসেবে আমার সর্বোচ্চ অগ্রাধীকারের বিষয় হলো নগরীর জলবদ্ধতা নিরসন করা। এ জন্য আমি কাজ করে যাচ্ছি। এ জন্য চট্টগাম নগরীর খাল, নালা, নর্দমা দখল মুক্ত করে বৃষ্টি ও জোয়ারের পানি যাতে সহজে নেমে যেতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহনের জন্য কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বলেন, এ সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথাযথ কর্তৃপক্ষকে বেরী বাঁধ নির্মান, স্লুইস গেট স্থাপন এবং পাম্প হাউজ নির্মাণের নির্দেশ দানের জন্য অনুরোধ জানিয়েছি।

তিনি বলেন, জলবদ্ধতা দূর করে চট্টগ্রাম নগরীকে রক্ষা করতে হবে। কারণ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলো চট্টগ্রাম বন্দর। এ নগরী অকার্যকর হলে দেশের অর্থনীতি কলাপস করবে।

নাছির বলেন, সিটি কর্পোরেশনের সকল কাজের সমন্নয় ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য সিটি গভর্ণমেন্ট প্রতিষ্ঠার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাবো।

আরও পড়ুন