কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বদরুল ইসলাম (১৯) নামের এক শিক্ষার্থী। রোববার রাতে সে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবাবনপুর (হাজীবাড়ির) গফুর আলীর ছেলে বদরুল ইসলাম কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে। প্রাপ্ত ফলাফলে সে বাংলা বিষয়ে অকৃতকার্য হয়। এ রেজাল্ট মেনে না নিতে পেরে ক্ষোভে দুঃখে রেজাল্টের দিন রোববার রাতেই নিজের শোবার ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তার লাশটি উদ্ধার করেন।
প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানান


