বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাল্য বিয়ে নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার

বাল্য বিয়ে ও যৌন হয়রানি নির্মূলে সক্রিয় ও কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শহরে মিঠাপুকুর মডেল হাই স্কুলের ১ হাজারের বেশী শিক্ষার্থী।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা গভর্নেন্স প্রজেক্টের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানটির স্টুডেন্ট ভলান্টিয়ার্স গ্রুপ স্কুল চত্বরে ‘বাল্য বিবাহ ও যৌন হয়রানি রোধ’ বিষয়ক কর্মশালা তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মিঠাপুকুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌদুদা আখতার, সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা গভর্নেন্স প্রজেক্টের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি হাসেম মন্ডল, স্কুলের সহকারী শিক্ষক শেফাউল ইসলাম ও শিক্ষার্থী নাহিদ অন্যান্যের মধ্যে কর্মশালায় বক্তব্য রাখেন।

এর আগে স্কুলের ছাত্র-শিক্ষক, তাদের অভিভাবক, জন প্রতিনিধি, কিশোর-কিশোরী, সামাজিস সাংস্কৃতিক ও নারী আন্দোলন কর্মী, ম্যারেজ রেজিস্টার, ধর্মীয় নেতা ও এনজিও কর্মীরা উপজে লা শহরে এক র‌্যালিতে অংশ নেয়।

আরও পড়ুন