বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভিয়েতনামে ‘হা লং বে’ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

2015-08-11_10_139930রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ মঙ্গলবার ভিয়েতনামের কুয়াং নিনহ প্রদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থাপনা ‘হা লং বে’ পরিদর্শন করেছেন।দিনব্যাপী এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও ছিলেন। হা লং বে’র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সফরের আয়োজন করে।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা দুটি নৌকায় করে হা লং বে পরিদর্শন করেন। ১৯৯৪ সালে ইউনেস্কো হা লং বে’কে বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে ঘোষণা করে।

হা লং বে যাওয়ার পথে রাষ্ট্রপতি প্রতিবন্ধী পরিচালিত ‘হং নগক’ পরিদর্শন করেন। এখানে প্রতিবন্ধীরা পোশাক ও ভাস্কর্যের মতো ভিয়েতনামের ঐতিহ্যবাহী পণ্য তেরি করে।

আরও পড়ুন