বুধবার ৪ নভেম্বর ২০২৬

বুধবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে ১৪ দল

14_54618জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বাষির্কী উপলক্ষে বুধবার ১২ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে দুপুর ১ টায় পুস্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করবেন।

কেন্দ্রীয় ১৪ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে গত ৪ আগস্ট এক বৈঠকে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি গ্রহণ করে ১৪ দল।

কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার ১২ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ১৩ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আলোচনা সভা। ১৫ আগস্ট সকালে ধানমণ্ডি-৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এই কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কস্থ বঙ্গবন্ধু ভবনের পূর্বপ্রান্ত থেকে বাসযোগে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ টঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

আরও পড়ুন