বুধবার ৪ নভেম্বর ২০২৬

মহাসড়কে দুর্ঘটনা কমে এসেছে

bogra-accidentমহাসড়কে তিন চাকা ও অযান্ত্রিক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞার পর সড়ক দুর্ঘটনা কিছুটা কমে এসেছে। দাবি করা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়।

মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ দাবি করা হয়।

সভায় জানানো হয়, যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে ২২টি মহাসড়কে তিনচাকা ও অযান্ত্রিক যানবাহন সিএনজি, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে দুর্ঘটনা কমে এসেছে।

এছাড়াও সভায় জানানো হয় ঢাকাসহ সারাদেশে যানজট নিরসন ও দুর্ঘটনা হ্রাসকল্পে জাল অথবা ভুয়া লাইসেন্সধারী গাড়িচালক এবং ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়ে জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এসবের বিরুদ্ধে বিআরটি-এ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

সবায় আরো জানানো হয় বর্ষা মোৗসুমে পদ্মা সেতু এলাকা পদ্মা নদীর ভাঙন রোধে-২৫০ কেজি ওজনের বালু জিও ব্যাগে মাটি ভর্তি করে নদী তীর এবং নদীতে ফেলে নদী তীর প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে।

সভায় সারা দেশে রেজিস্ট্রেশনবিহীন মটর সাইকেল রেজিস্ট্রেশনের ফি কমিয়ে তাদেরকে আইনের আওতায় আনা এবং যে সমস্ত রাস্তা ক্রটিপূর্ণ মেরামত ব্যবস্থার কারণে প্রতিবছর মেরামত করতে হয় সে সমস্ত রাস্তার ঠিকাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

সড়ক দুর্ঘটনারোধে লাইসেন্স বিহীন বা ভুয়া লাইসেন্সধারীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে লাইসেন্স গ্রহণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান এবং মো. মনিরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।

সভায় যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার গৃহিত পদক্ষেপ, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন