পুরো দেশকে খুশির জোয়ারে ভাসিয়েছেন টানা কয়েক মাস। পুরো জাতিকে দিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় সুখবরখানিও। এবার নিশ্চয়ই সময় পরিবারকে খানিকটা সময় দেওয়ার। টানা ব্যস্ততা থেকে এবার ছুটি নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের হাত ধরে উড়াল দিলেন আমেরিকার উদ্দেশ্যে।
যাওয়ার আগে ভক্তদের জন্য নিজের ফেসবুক পেজে দিয়ে গেলেন সেই আনন্দভ্রমণ শুরুর আগের এক ঝলক। আর ছবির ক্যাপশনে লিখেছেন ‘অফ টু ইউএসএ’। আগামী নভেম্বরেই ঘর আলো করে আসার কথা রয়েছে জুনিয়র সাকিব-শিশিরের। তার আগে এই সময়টুকুতো স্ত্রীরই প্রাপ্য। নয় কি?
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


