জামিন মিলেনি বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের। বুধবার তার বিরুদ্ধে করা ৪৪ মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
গত ২ আগস্ট মামলাগুলোতে তিনি (আমানউল্লাহ আমান) ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৯ জুলাই হাইকোর্ট আমানকে ৪২টি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে ৯টি এবং খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুকে ১টি মামলায় চার সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।
হাইকোর্টের দেওয়া উক্ত জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করলে গত ২৭ জুলাই প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে ৭ দিনের মধ্যে তাদের আত্মসমর্পনের নির্দেশ দেন।


