বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা ১৫ আগস্ট জন্মদিন পালন করবেন না, যদি…

khaleda-Fileeee১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়টি, গত কয়েক বছর ধরেই জাতীয় রাজনীতির আলোচ্য বিষয়। বিএনপি নেতাদের মতে, শোক দিবসের দিনে কারো জন্মদিন হতেই পারে। কিন্তু আওয়ামী লীগই শোক দিবসকে উৎসবে পরিণত করেছে।

বিএনপি নেতাদের আশা, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ হলে, এক সময় শোকের দিনে জন্মদিন পালনের রীতি থেকে বেরিয়ে আসতে পারেন, বিএনপি চেয়ারপারসন নিজেই। ১৫ আগষ্ট। বাঙ্গালি জাতির ইতিহাসে শোকাবহ একটি দিনটিকে পালন করা হয় জাতীয় শোকদিবস হিসেবে।

একই দিনে খুব ঘটা করে না হলেও পালন করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনও। শোক দিবস কিংবা এর বিপরীতে খালেদা জিয়ার জন্মদিন, রাজনীতিতে জন্ম দিয়েছে বিতর্কের। গত এক দশকে এ নিয়ে চলছে কাঁদা ছোড়াছুড়ি।

শোকের দিনে জন্মদিন পালনের এ রীতিতে দলের চেয়ারপারসনের যতোটা না আগ্রহ নেতাকর্মীদের আগ্রহ তার থেকে একটু বেশিই। বিএনপির সিনিয়র নেতারা অবশ্য যুক্তি দিয়ে বলছেন, একই দিনে জন্ম কিংবা মৃত্যু হতেই পারে। তবে, তা নিয়ে আওয়ামী লীগ নেতাদের আক্রমনাত্মক বক্তব্যই সামাজিক এ বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে।

জন্মদিন কিংবা শোক দিবস নিয়ে একটু ভিন্নভাবে বলছেন বিএনপির নেতা আলাল। তার দাবি, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে যতোটা না মাতামাতি বিএনপির, তার চেয়ে বরং শোক দিবসকেই ঘিরেই উৎসবের মাত্রাটাই বেশি। তার আশা, খালেদা জিয়ার জন্মদিনে আওয়ামী লীগের কাদাছোড়াছুড়ি বন্ধ এবং শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করলে হয়তো দিনটিতে কেক কেটে উৎসব পালনের রীতি থেকে বেরিয়ে আসতে পারে বিএনপিও।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন