বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডিবি পরিচয়ে ২ লাখ টাকা ছিনতাই

ঢাকার চকবাজারের ডিবি পরিচয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিল্লাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তির দুই লাখ টাকা ছিনতাই করা হয়েছে। তিনি ন্যাশনাল ব্যাংক শাখা থেকে টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন। পথে বুধবার দুপুর একটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার উমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

শ্রীনগর থানার এস আই মঞ্জুর মোর্শেদ জানান, বিল্লাল হোসেন ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে দুপুর ১২টার দিকে দুই লাখ টাকা তুলে অন্যান্য যাত্রীদের সাথে লেগুনায় চড়েন। তার বাড়ি উমপাড়ার কাছাকাছি গিয়ে লেগুনা থেকে নামার সাথে সাথেই পেছন দিক থেকে একটি মাইক্রোবাস এসে থামে। এ সময় ডিবি পোশাকধারী ছয়জন তাকে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে ঢাকার দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর তারা বিল্লালের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে বিল্লাল হোসেন থানায় এসে ঘটনাটি পুলিশকে অবহিত করেন। এ ব্যাপারে শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন