বুধবার ৪ নভেম্বর ২০২৬

শুক্রবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা

khalada-UK_Visa_Newsworldbdবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ১৪ আগস্ট শুক্রবার রাতে লন্ডন রওনা হবেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাতে সাড়ে নয়টায় এমিরেটস এয়ারওয়েজের ইকে-৫০৫ ফ্লাইটে রওনা হচ্ছেন তিনি।

বিএনপি সূত্র জানায়, বুধবার ১২ আগস্ট দুপুরে ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে খালেদা জিয়ার ব্রিটিশ ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ।

এদিকে অনাকাংখিত বিতর্ক এড়াতে  খালেদা জিয়ার লন্ডনে অবস্থানকালীন সময়ের কর্মসুচীর পুরো বিষয়টি এককভাবে তদারকি করছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন