বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেটে দ্বাদশ শ্রেণি পড়ুয়া ছাত্রলীগ কর্মী খুন

modon-mohon-college-sylhetসিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরি মেরে একজনকে হত্যা করা হয়েছে। নিহত আবদুল আলীম (১৯) কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম গ্রামের আকলিস মিয়ার ছেলে।

বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে ছুরিতে আহত হওয়ার পর বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আলীমের মৃত্যু হয় বলে জানান তার বাবা।

কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানিয়েছেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সময় সংগঠনের কয়েকজন কর্মীর সঙ্গে আলীমের বাগবিতণ্ডা হয়। এর জেরে বুধবার বেলা ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় তাকে ছুরিকাঘাত করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় আলীমকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন