বুধবার ৪ নভেম্বর ২০২৬

২২ নভেম্বর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা

ps-examআগামী ২২ নভেম্বর থেকে চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

বুধবার এ তথ্যটি জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়। বলেন, সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার ফি ঠিক করা হয়েছে ৬০ টাকা।

এবারও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

প্রাথমিক সমাপনী সূচি
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯ নভেম্বর গণিত।

ইবতেদায়ী সমাপনী সূচি
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৯ নভেম্বর গণিত।

২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ২০১০ সাল থেকে হচ্ছে ইবতেদায়ীতে পরীক্ষা। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে। আগে এ পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়া্ই ঘণ্টা করা হয়।

আরও পড়ুন