বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওবামা’র বাড়িতে হামলার হুমকি উত্তর কোরিয়ার!

nORTH-kOREA_যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শুরু হওয়া যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এ ধরনের সামরিক চর্চার মধ্য দিয়ে মূলত শত্রুরা ‘যুদ্ধের ঘোষণা’ দিচ্ছে বলে মন্তব্য উত্তরের। আর তা যদি হয়, তাহলে পিয়ংইয়ং বলেছে— যে কোনো সময় হোয়াইট হাউসের ওপর হামলার ক্ষমতা রাখে তারা। পিয়ংইয়ং বলেছে, বাদ যাবে না সিউলও। খবর এএফপির।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বার্ষিক দুই সপ্তাহের যৌথ মহড়া শুরু করেছে সোমবার। তারা দাবি করে, এটা কেবলই প্রতিরক্ষামূলক সামরিক মহড়া।

কিন্তু পারমাণবিক অস্ত্রসজ্জিত উত্তর কোরিয়া এক বিবৃতিতে বলেছে, এ ধরনের মহড়ার মধ্য দিয়ে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চিরশত্রু দক্ষিণ কোরিয়া ও এর মিত্র যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং হুঁশিয়ার করে বলেছে, যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার চ্যালেঞ্জকে মোকাবেলায় সব রকমভাবেই প্রস্তুত উত্তর।

চলতি বছরের মে মাসে সাবমেরিন দিয়ে ব্যালিস্টিক মিশন (এসএলবিএম) উৎক্ষেপণের সফল পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া। তারা আরও দাবি করে, বিশেষ এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র দ্বিতীয় দফায় হামলা করতে সক্ষম। যদিও সমালোচকরা মনে করেন, এটা একটা প্রাযুক্তিক কারসাজি। কম্পিউটারে গ্রাফিক্স করে মিথ্যা প্রচারণা চালিয়েছে উত্তর কোরিয়া।

ইন্টারন্যাশনাল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন