মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা হবে আগামী ২ অক্টোবর। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এই পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে ৯৩টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।
২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি।
সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


